সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মাইকে তালাক দিলেন স্বামী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
স্ত্রীর পরকীয়ার অভিযোগ, মাইকে তালাক দিলেন স্বামী - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিলেন ছৈয়দ নুর। মাইকে তালাক ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রবাসী ছৈয়দ নুরের স্ত্রী মোমেনা আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরকীয়ার অভিযোগ ওঠে। একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন ছৈয়দ নুর। পরে আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাকনামা পাঠান তিনি। এরপরও মোমেনা ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে তালাকের ঘোষণা প্রচার করেন তিনি।

স্থানীয় সাইফুদ্দিন জানান, স্ত্রীর পরকীয়ায় ছৈয়দ নুর সমাজের কাছে লজ্জিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেন।

ছৈয়দ নুর বলেন, ‘তাকে (স্ত্রী) আইনিভাবে তালাক নোটিশ পাঠাই। এরপরও তিনি ঘর থেকে বের হয়ে যাননি। সমাজের লোকজন আমাকে বয়কট করছে। আমার আইনি তালাক নোটিশ বিশ্বাস না করায় মাইকে ঘোষণা দিয়ে তালাক দিলাম।’

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ বিষয় সম্পর্কে তিনি এখনও অবগত নন। কেউ সাহায্য চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102