মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না, বললেন নাসরিন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না, বললেন নাসরিন - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: নাসরিন আক্তার নার্গিস। চলচ্চিত্র অঙ্গনে শুধু নাসরিন নামেই অধিক পরিচিত। নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কখনও বোন, কখনও ভাবি, কখনও সহনায়িকা, নায়িকা আবার কখনও-বা প্রতি-নায়িকার চরিত্রে ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন নাসরিন।

শুধু অভিনেত্রী নয়, একজন নৃত্যশিল্পী হিসেবেও বেশ কদর রয়েছে তার। চলচ্চিত্রে এমন একটা সময় ছিল, যখন প্রতিটি সিনেমায়ই আইটেম গানে নাসরিন ছিলেন অপরিহার্য। তবে বর্তমানে সিনেমা অঙ্গনে তার উপস্থিতি খুবই কম।

সম্প্রতি ‘জীবনের গল্প কথা’ নামের একটি ফেসবুক পেজের ভিডিওতে এক নারী নিজেকে যৌনকর্মী দাবি করছেন। তার ভাষ্যমতে, এই পথে তাকে নিয়ে এসেছেন অভিনেত্রী নাসরিন। এদিকে ভিডিওটি দেখে মুষড়ে পড়েছেন অভিনেত্রী। জীবদ্দশায় এমন হেনস্তা মানতে পারছেন না তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নাসরিন গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রায় ২৮ বছর হলো সিনেমা জগতে আছি। কেউ বলতে পারবে না আমি কারও সঙ্গে খারাপ আচরণ করেছি। কোথাকার এক অপরিচিত মেয়ে এসে আমার বদনাম করে গেল। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এভাবে অপমানিত হয়ে আমি বাঁচতে পারব না। এর সমাধান না হলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জানা গেছে, এ ব্যাপারে নাসরিনের স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল গত ১০ ফেব্রুয়ারি রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ৫৩৯।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ৬ ফেব্রুয়ারি ‘জীবনের গল্প কথা’ নামের একটি ফেসবুক পেজে আমার স্ত্রী নাসরিন আক্তার (৪০), চলচ্চিত্র অভিনেত্রীর বিরুদ্ধে কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কন্টেন্ট বানিয়ে প্রচার করছে। যা আমার স্ত্রীর সম্মানহানী করছে এবং মানুসিকভাবে চরম বিব্রতকর অবস্থা সৃষ্টি করছে। যারা/যাদের দিয়ে ঐসব নোংরা কন্টেন্ট নির্মাণ করছে আমরা তাদেরকে কোনদিন দেখি নাই। কিন্তু জিডি করার ১৬ দিন পরেও ওই ফেসবুক পেজে ভিডিওটি দেখা যাচ্ছে।

নাসরিনের স্বামী রিয়েল গণমাধ্যমকে বলেন, ‘নাসরিনের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তার চরিত্র। সেখানে একজন অপরিচিত নারী কালিমা লেপনের চেষ্টা করছে। আমি আইনের দ্বারস্থ হয়েছি। সেটা সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এখন আমরা বিচারের অপেক্ষায় আছি।’

এদিকে নাসরিনের দাবি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে আমাকে নিয়ে কে বা কাহারা নিম্নমানের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে মিথ্যা, নোংরা, কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102