রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জগন্নাথপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
জগন্নাথপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিলদার মিয়া (৩৫) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিলদার কিশোরগঞ্জের রামদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তবে, তাঁরা দীর্ঘ দিন ধরে সপরিবার উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামে বসবাস করে আসছেন। দিলদার ৩ সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিলদার মিয়া প্রতিদিনের মত গত শুক্রবার রাত ৮ টার দিকে স্ত্রী-সন্তানদের সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১১টা দিকে তাঁর ছোট মেয়ের চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান দিলদার বশত ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত রয়েছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

দিলদারের ভাই মিনার মিয়া বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102