সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের - Sunamganj Journal

সিলেট প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও তার সহপাঠীকে মারধর করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা।

একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব ও গণিত বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক।

এ সময় বক্তারা বলেন, বিচারহীনতার ব্যবস্থা, বিচারের দীর্ঘসূত্রতা ও পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার ক্ষমতার আধিপত্য বিস্তারের কারণে মানুষের মধ্যে দিন দিন ধর্ষণের মতো ঘটনাসহ নানান অপরাধ প্রবণতা বেড়েই চলছে। প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়ে বিচার পাচ্ছেন না নারীরা। ফলে ধর্ষণের প্রবণতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। সুষ্ঠু বিচার না হওয়ায় পার পেয়ে যাচ্ছেন অপরাধীরা। বিচারহীনতার এই অপসংস্কৃতির কারণে ভবিষ্যতে এমন ঘটনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তারা। তাই বশেমুরবিপ্রবির ছাত্রী ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

এদিকে একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাজু শেখ ও সাধারণ সম্পাদক মো. তানভীর রহমানের এক যৌথ বিবৃতিতে দিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, দেশে ক্রমাগত খুন, গুম, ধর্ষণ-কাণ্ডের মাধ্যমে এক বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতার উদাহরণ হচ্ছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর গণধর্ষণের মতো ঘটনা। বিচারহীনতার সংস্কৃতি কারণে কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। ফলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102