নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাবরটরিজ (ওয়াকফ) বাংলাদেশ সুনামগঞ্জ শাখা।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের মেজর ইকবাল রোডে কোম্পানী অফিস কক্ষে শতাধিক দুস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হামদর্দ-এর জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা.আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী।
হামদর্দ-এর হাকিম আলী হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শুভ ব্রত বসু, সুনামগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমন।
আলোচনা সভা শেষে শতধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এর আগে রোগীদের রুহ আফজা পান করান অতিথিবৃন্দ।