সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

করোনায় জেলা আওয়ামীলীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
করোনায় জেলা আওয়ামীলীগ নেতার মৃত্যু - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক : ক‌রোনা আক্রান্ত হ‌য়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও ধর্মপাশা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর ক‌বির মারা গেছেন। ‌
রোববার রাত পৌ‌নে ১২টায় রাজধানী ঢাকার মুগদা হাসপাতা‌লে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন। (ইন্না লিল্লাহি ……..রাজিউন)। তিনি জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামের প্রয়াত চাঁন মিয়ার জেষ্ঠ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রহী রেখে গেছেন।

তিনি আমৃত্যু সুনানামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ,ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খয়েরদীর চর দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।

এছাড়াও তিনি সুনামের সাথে দ্বীর্ঘ মেয়াদে ধর্মপাশা বিআরডিবির চেয়ারম্যান ও ধর্মপাশা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সদস্য হিসাবে জনকল্যাণমুলক কাজ করে গেছেন। তাঁর মৃত্যু‌তে ধর্মপাশা উপ‌জেলা আওয়ামী প‌রিবা‌রে শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102