সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পীর হাবিবুর রহমান স্মরণে শোকসভায় বক্তারা: মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আপস করেননি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
পীর হাবিবুর রহমান স্মরণে শোকসভায় বক্তারা: মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আপস করেননি - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।

শনিবার দুপুরে শহরের পৌরবিপণিস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র জগলুল মিলনায়তনে এ শোক সভার আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি।

এ সময় বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান একজন সাহসী কলম সৈনিক ছিলেন। তার ক্ষুরধার লেখায় লেখায় সমাজের কালো শক্তি সবসময়ই ক্ষুব্ধ হত। জন্মদিত নতুন আলোচনার ঝর তুলতো চায়ের কাপে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস করননি। তিনি বলতেন আমর নেতা বঙ্গবন্ধু। আমার দল মানুষ। তিনি লেখতে গিয়ে কখনও কালো শক্তি চোখ রাঙানি তোয়াক্কা করেননি। তাদের চোখ রাঙানীকে ভয় পেতেন না। স্বাধীনতার সপক্ষে তার অবস্থান ছিল আমৃত্যু।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও পীর হাবিবের সহোদর পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, পীর হাবিব নিজের মেধা দিয়ে অনেক লড়াই-সংগ্রাম করে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশবরেণ্য রাজনীতিকরা তাকে স্নেহ করতেন। তিনি আরো বলেন, পীর হাবিব দেশকে, বিশেষ করে সুনামগঞ্জকে গভীরভাবে ভালবাসতেন। সুনামগঞ্জকে দেশবাসীর কাছে প্রেমের, কবিতার, জল-জোছনার জনপদ হিসেবে পরিচিত করিয়েছিলেন। দেশের পক্ষে, স্বাধীনতার সপক্ষে লিখে গেছেন।

তিনি আরো বলেন, আপনাদের সবার সাথে তার চলাফেরা উঠাবসা ছিল। তার কোন আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, পীর হাবিব ছিলেন সুনামগঞ্জবাসীর গর্ব। জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। মানুষের বিপদে মানুষের উপকার করাই ছিল তাঁর নেশা। আমরা যারা রাজনীতি করি মানুষের পাশে দাঁড়াই ঠিকই। এসবের পিছনে কোন না কোন কারণ বা উদ্যেশ্য থাকে। কিন্তু হাবিব আমাদের পাশে দাঁড়িয়েছেন দুর্দিনে। সুনামগঞ্জের সাংবাদিক ও পেশাজীবিদের পাশে দাঁড়াতো দুর্দিনে। এটাই তাঁর অন্যতম গুণ ছিল। আমরা হাবিবের পরিবারের পাশে আছি এবং থাকব।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, পীর হাবিব মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ব্যাপারে আপস করেননি। সাহসিকতা দিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের জন্য লিখেছেন, মানুষের জন্য করেছেন। উপকার করে মানুষকে ঋণী করে গেছেন। তিনি ঢাকায় সুনামগঞ্জের সাংবাদিকদের অভিভাবকই শুধু ছিলেন না আমাদের রাজনৈতিক নেতাদেরও অনেক সময় অভিভাবকত্ব করেছেন। তার আদর্শকে সুরক্ষিত রাখতে হবে। তাকে হৃদয়ে লালন করতে হবে। তাঁর শোককে শক্তিতে পরিনত করতে হবে। তিনিই সুনামগঞ্জকে জল-জোছনার শহর হিসাবে পরিচিত করেছিলেন। তার নামকে স্মরণীয় করে রাখতে শহরে একটি স্থাপনার নামকরণ করার চেষ্টা করব সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দাবির প্রেক্ষিতে নয় আমি আমার নিজস্বতা থেকেই।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রর সঞ্চালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নূরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ পৌর কলেজের সহযোগী অধ্যাপক শাহ আবু নাসের, তাহিরপুর উপজেলঅ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সহসভাপতি সেলিম আহমদ তালুকদার, সদস্য মাসুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য কর্ণবাবু দাস প্রমুখ।

পরে পীর হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সদস্য মাওলানা আমিনুল হক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102