সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও ভূমি অফিসের কর্মকর্তাদের হাতে মুক্তিযোদ্ধার সন্তান ও এক প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) লাঞ্ছিত হওয়ার ঘটনাযর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নে কাইয়ারগাও বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন এলাকার মুক্তিযুদ্ধারাসহ নানা শ্রেণি পেশার লোক অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছেদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, ভুক্তভোগী ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম মানিক, আওয়ামী লীগ নেতা রইছ মিয়া, অ্যাডভোকেট শামীম আহমদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সীমান্ত এলাকার দরিদ্ররা নদীতে বালি-পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। তাদের তোলা পাথর নদীর ঘাটে জব্দ করে প্রতি মাসে নিলামে বিক্রি করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ৯ ফেব্রুয়ারি জব্দকৃত পাথর নিলামের সময় স্থানীয় মকবুল হোসেনের সঙ্গে উপজেলা ভূমি অফিসের সহকারী তহসিলদার কামাল হোসেনের বাগিবতণ্ডা হয়। এ নিয়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার কথা বললে ইউএনও তাকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারাসহ সামাজিক নানা শ্রেণীর মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালু মহাল নিলামে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভূমি অফিসের কর্মকর্তারা প্রকাশ্য নিলামে স্থানীয় ইউপি সদস্যের কলার চেপে টানাহেঁচড়া করেন। এর আগে নদীর ঘাটে নৌকা রাখার অভিযোগে জাহাঙ্গীর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেনকে মারধর করা হয়। তিনি বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করেন। একজন সরকারি কর্মকর্তা এইভাবে একজন জনপ্রতিনিধিকে লাঞ্ছিত করতে পারেন না। জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে এবং অবিলম্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারকে অপসারণ দাবি জানান।

এ ব্যাপারে ইউএনও ইমরান শাহরিয়ারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102