রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

খুব শিগগিরিই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে-শিক্ষামন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
খুব শিগগিরিই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে-শিক্ষামন্ত্রী - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে, তাই খুব শিগগিরিই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। তাই সকলের সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দিতে পারবো। আমরাও চাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে। যেহেতু সংক্রমণ কমছে, তাই আশা করছি জলদি আবার সব চালু করতে পারবো।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সংকট নিরসনের জন্য বর্তমানে সিলেটে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে ডা. দীপু মনির।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবি’র সংকট নিরসনে সব ধরনের চেষ্টা করছে সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক, বিশিষ্ট নাগরিকদের সাথে নিয়ে বসে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করবো।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102