মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দোয়ারাবাজারে ইদনপুর সড়কে দায়সারা সংস্কার কাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে ইদনপুর সড়কে দায়সারা সংস্কার কাজের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের শ্যামল বাজার-ইদনপুর লঞ্চঘাট পর্যন্ত সড়কে দায়সার সংষ্কার কাজের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার স্থানীয় শ্যামল বাজারের নিকটে ইদনপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পাহাড়ি ঢলে ছাতক-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালের ব্রিজ ভাঙনের ফলে জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই ইদনপুর সড়ক। তিন ইউনিয়নের মানুষজন এখন এই রাস্তা দিয়ে জেলা ও উপজেলা সদরে প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু ব্লক বেষ্টিত সরো ভাঙাচুর সড়ক হওয়া গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে। সম্প্রতি ওই সড়কের দেড় কিলোমিটারের চেয়ে কিছু কম অংশ সড়কের দুই দিকে আড়াই ফুট করে মাটি ভরাটের জন্য ৪লাখ টাকা বরাদ্দ হয়। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের পর স্থানীয় আওয়ামীলীগ নেতা ভূপতি দাস কাজ পান। কাজের শুরুতেই প্রকল্পের নিয়ম উপেক্ষা করে দুইদিকে নাম মাত্র মাটি ফেলে দায়সারা কাজ শুরু করেছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক সংষ্কার কাজ সঠিকভাবে করার দাবিতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য আজর আলী, ব্যবসায়ী আক্তার হোসেন, জয়নাল আবেদীন, আলী আহমদ, ফজির আলীসহ এলাকাবাসী আরও বলেন, ইদনপুর সড়ক দিয়ে তিন ইউনিয়নের মানুষ চলাচল করেন। মাটি ভরাটের ৪লাখ টাকা বরাদ্দ হলেও সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ভূপতি দাস দায়সারা কাজ করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছেন। তিনি লোকসমাজে প্রচার করেন এই বরাদ্দ না কী সামান্য কাজ করে নিজেরা টাকা ভাগবাটোয়ারা করার জন্য এমপি সাহেব প্রকল্প দিয়েছেন।

প্রকল্প সভাপতি ভূপতি দাস বলেন, ৪ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা শুরুতেই কেটে রাখা হয়। বাকী তিন লাখ টাকা দিয়ে কাজ করতে হবে।

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ বলেন, প্রায় দেড় কিলোমিটার ব্লক সড়কের দুইদিকে আড়াই ফুট করে মাটি ভরাটের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যতিক্রম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরকত আলী, হাফিজ সিরাজুল ইসলাম, এখলাছুর রহমান, আবদুল জলিল, সাদ্দাম হোসেন, বশির উদ্দিন, আইয়ুব আলী, আরশ আলী প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102