সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চালের পানি পরা নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
চালের পানি পরা নিয়ে সংঘর্ষ, নিহত ১ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির চালের পানি পরা নিয়ে সংঘর্ষে গুলেস্তা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হলেন, রাজনপুর গ্রামের মৃত সিরাজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে জেলার দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মৃত সিরাজুর রহমানের স্ত্রীর সাথে তার পাশের বাাড়ির আব্দুল হকের পরিবারের সাথে বাড়ির চালের পানি পরা নিয়ে বাঁক বিতর্ক হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলেস্তা বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল রায় জানান, বাড়ির চালের পানি পড়া নিয়ে দুই পরিবারের ঝগড়াঝাঁটির মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ভিকটিম গুলেস্তা বেগম আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিন্হ পাওয়া যায় নি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102