সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তাহিরপুর সীমান্তে ভারতের ৮ বন্য হাতির হানা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
তাহিরপুর সীমান্তে ভারতের ৮ বন্য হাতির হানা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতের মেঘালয় থেকে আবারও আটটি ভারতীয় বন্য হাতির দল বড়গোপ টিলায় অবস্থান নিয়েছে। বন্য হাতির এমন আকস্মিক আগমন স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে সীমান্ত নদী তাহিরপুর উপজেলার জাদুকাটা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে।

সকালে বারেকটিলা ও বড়গুফ টিলার স্থানীয় বাসিন্দারা হাতি গুলো দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করলে সীমান্ত এলাকার লোকজনকে সতর্ক করতে প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়। এ অবস্থায় সীমান্ত এলাকার মানুষদেরকে নিরাপদে রাখতে ও হাতিগুলোকে সরিয়ে দিতে স্থানীয় পুলিশ, বিজিবি ও বন বিভাগের লোকজন চেষ্টা করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

স্থানীয়রা টিলার বাসিন্দা রবিকুল ইসলাম জানান, রোববার গভীর রাতে বড়গোপ টিলায় ছোট-বড় ৮টি বন্য হাতি দেখতে পাওয়া যায়। হাতিগুলোকে সরিয়ে দিতে সকাল থেকে টিন-ঢোল বাজিয়ে উচ্চশব্দ তৈরি করা হচ্ছে। হাতি গুলো মানুষের কোন ক্ষতি করছেনা। হাতি দেখতে টিলা সহ আশপাশের গ্রামের মহিলা ও ছোট ছোট বাচ্চা সহ হাজার হাজার মানুষ ভীর করছে। এর দু-এক মাস আগেও আরও এইখানেই ৪ টি হাতি ভারত থেকে আইছিল।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির জানান, ভারতীয় ৫টি বড় হাতি ও ২টি বাচ্চা হাতি সীমান্তের চাঁনপুর এলাকায় প্রবেশের খবর স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। তবে হাতি যাতে জনসাধারণের কোনরূপ ক্ষতি না করে এবং হাতিগুলোকে নিরাপদে সরিয়ে দিতে আমাদের বন বিভাগের লোকজন, বিজিবি ও পুলিশ প্রশাসন সকল থেকেই কাজ করছেন।

প্রসঙ্গত, গেল বছরের ১৬ নভেম্বর মাসে রাতেও একইভাবে ওপার থেকে মেঘালয় পাহাড়ের চারটি বন্য হাতি তাহিরপুরের বড়গোপ টিলায় অবস্থান নিয়েছিল। তবে একদিন পর হাতি গুলো আবারও সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যায়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102