মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: ছিলেন বগুড়ার ডিসলাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি বনে যান তারকা। বলছি আশরাফুল আলম ওরফে হিরো আলমের কথা।

আলোচনায় এসে সমালোচিতও কম হতে হয়নি তাকে। তবে এই সমালোচনাকে নিজের দূর্বলতা না বানিয়ে তুরুপের তাস বানিয়েছেন তিনি। এখন সমালোচনা দিয়েই আলোচনায় থাকেন তিনি।মূলত হিরো আলমকে নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না।

যে যা যাই বলুক, তাতে খুব বেশি পাত্তা দেন না তিনি। কাজ করেন আপন মনে। তবে এবার মনের কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত এই তারকা।

এফডিসিতে গিয়ে বার বার অপমানিত হওয়ার কষ্টে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।

হিরো আলম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনও আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না।’

কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম জানান, ‘এই চলচ্চিত্রের জন্য আমি কী না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ-কষ্টে সিনেমা ছেড়ে দিলাম।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া শিল্পী সমিতির নির্বাচনে চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর তাই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। নিজেদের অপমানের বদলা নিতে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

রোববার (৩০ জানুয়ারি) এই ১৭টি সংগঠনের নেতাদের আন্দোলনে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন হিরো আলম। কিন্তু পরিচালক শাহীন সুমন তাকে অপমান করেন এবং বের হয়ে যেতে বলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102