নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে দোয়ারাবাজার উপজেলা উপনির্বাচন-২০২১ উপলক্ষ্যে দোয়ারাবাজার থানায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দোয়ারাবাজার থানার মাঠে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন সহ অনেকে।

এসম নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার সদস্যদেরকে অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে দিক নির্দেশনা দেয়া হয়।