রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ী করণের দাবিতে দোয়ারাবাজার উপজেলার প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পেইড পিয়ার ভলান্টিয়াররা ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিপিভির উপজেলা শাখার সভাপতি নজনীন সুলতানা, সাধারণ সম্পাদক খায়রুন নেছা,শেখ স্বপ্না বেগম, সাবিনা ইয়াসমিন, সুফলা রানী দাস,রুপালি রানী দাশ,জেসমিন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নিয়োগ দেয়ার পর থেকে উপজেলায় করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। নবজাতক শিশু সেবা, স্বাস্থ্য সেবা, গর্ভবতী মায়েদের সেবা, নবদম্পতি সেবা, কিশোর-কিশোরী, পরিবার পরিকল্পনা রোধ কল্পে বাস্তবায়ন ও মৃত্যু তালিকা প্রনয়নসহ বিভিন্ন মাঠ পর্যায়ের সেবা আমরা অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছি। করোনাকালিন সময়ে উক্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক ভলান্টিয়ার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সম্মুখীন হয়েছেন। উক্ত পদে আমরা যারা চাকরি করে আসছি আমরা সবাই সুশিক্ষিতা, অনেকেই বিধবা,স্বামী পরিত্যক্তা এবং আমাদের অনেকেরই চাকরির বয়স অতিবাহিত হয়েছে। বর্তমানে এই চাকরি আমাদের সন্তানাদিদের নিয়ে বাঁচার একমাত্র অবলম্বন। তাই আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও সচিব মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে ভলান্টিয়াররা স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102