বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আমরা সুর শুনতেছি প্রতিটি কেন্দ্র না কী দখল করে নিয়ে নৌকাকে বিজয়ী করা হবে। পার্লামেন্ট(জাতীয় সংসদ) নির্বাচনে ব্যাক্তি গুলিবৃদ্ধ হয়েছে কিন্তু ভোট বরতে পারেনি। আমরা জিহাদ করবো। বাংলাবাজার এলাকাবাসী ও বিএনপি অঙ্গসঙ্গঠন জিহাদ করতে প্রস্তুত আপনার(প্রার্থী) জন্য। লাশের বন্যা চলে যাবে কিন্তু কেন্দ্র দখল করতে পারবে না। কথাগুলো বলেছিলেন বিএনপি নেতা খলিলুর রহমান খলিল।
শনিবার(৮ জানুয়ারি) সন্ধায় উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ বারীর সমর্থনে মতবিনিময় সভায় এসব কথা বললে কথাগুলো ভিডিও ভাইরাল হয়ে যায়।
বিএনপি নেতা খলিলুর রহমান খলিল বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে বাংলাবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী। বাংলাবাজারে যারা এসে বক্তব্য দিচ্ছেন তাদের বুকের পাঠা আছে। এবিধায় তারা বক্তব্য দিতেছে। আপনি(প্রার্থী) আমাদেরকে আশ্বস্ত করতে হবে। আপনারা জানেন পার্লামেন্ট(জাতীয় সংসদ) নির্বাচনে ব্যাক্তি গুলিবৃদ্ধ হয়েছে কিন্তু ভোট ভরতে পারে নাই(নি)। আমরা জিহাদ করবো। বাংলাবাজার এলাকাবাসী ও বিএনপি অঙ্গসঙ্গঠন জিহাদ করতে প্রস্তুত আপনার(প্রার্থী) জন্য। কিন্তু আপনি পাশে থাকতে হবে। লাশের বন্যা চলে যাবে কিন্তু কেন্দ্র দখল করতে পারবে না। এরপর স্লোগান উঠতে দেখা যায় প্রার্থীর নামে কোনসে প্রতীক বারী ভাই। আমরা সুর শুনতেছি প্রতিটি কেন্দ্র না কী দখল করে নিয়ে নৌকাকে বিজয়ী করা হবে। আমি এটা আশ্বস্ত করতে পারি বাংলাবাজারে একটি কেন্দ্রেও ব্লক করতে পারবে না।
ভিডিওতে দেখা গেছে, পাশে বসা আছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এ বারিসহ বিএনপির নেতাকর্মীরা।