মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক তামীম ইয়ামিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম ,সুনামগঞ্জ জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ সাজেদুল হাসান, সহকারী কমিশনার সম্রাট হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায় প্রমুখ।

সভায় সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা সন্তোষ জনক উল্লেখ করেন উপস্থিত সকলেই। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন। অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ করতে রাতের বেলা যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত গৃহিত হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সবাই একমত পোষণ করেন। সীমান্ত এলাকার চোরাচালান বন্ধে বিজিবির প্রতি আরও সতর্ক থাকার অনুরোধ করেন।

বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো যেন আগামীতেও তাহিরপুর উপজেলার অন্তর্গত ইউনিয়নের নির্বাচন ও সুষ্ট শান্তিপূর্ণ অবাধ হয় সে জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102