মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক প্রবাসীর ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ৬ জানুয়ারি সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন প্রবাসীর পিতা। মামলার বিবিধ মোকাদ্দমা নং ১০/২২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের পুত্র সৌদিআরব প্রবাসী আক্কাছ আলী একই ইউনিয়নের উরুরগাঁও মৌজার ৩২ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক। যার জেএলনং ২৫, খতিয়ান নং ১২৭ এবং দাগ নং ৫৫, ৫৮ ও ৬১।

এজাহারে উল্লেখ করা হয়, আক্কাছ আলী ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি ৩০২ নম্বর রেজিষ্ট্রি দলিলে উরুরগাও গ্রামের মোঃ তালেব আলী ও বাবুল মিয়ার কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। গত ২ জানুয়ারি তালেব আলীর কন্যা ইয়াছমিন বেগম ও তাঁর লোকজন আক্কাছ আলীর জমি বেদখল করার চেষ্টা চালায় এবং জমি থেকে উচ্ছেদ করার হুমকি দেয়।

মামলার বাদী আব্দুর রহিম বলেন, ‘আমার ছেলের ক্রয়কৃত জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে ইয়াছমিন বেগম ও তাঁর লোকজন। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি আইনের দারস্থ হয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামী ইয়াছমিন বেগম তাঁর ওপর আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি আব্দুল মালেকের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি ভোগদখল করে আসছি। কাজের সূত্রে ১৮ বছর আমি ঢাকায় অবস্থান করি। পরে বাড়িতে এসে জমিতে ঘর তুলতে গেলে উরুর গাও গ্রামের আব্দুর রহিম বাধা দেন এবং আমার ক্রয়কৃত জমির মালিকানা তাঁর বলে তিনি দাবি করছেন। এরপর ভূমি অফিস থেকে জমির কাগজপত্র সংগ্রহ করে দেখি জালজালিয়াতির আব্দুর রহিম তাঁর ছেলের নামে নিয়ে গেছে। আমি আমার নিজস্ব জমিতেই ভোগদখলে আছি।’

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দোয়ারাবাজার থানার এএসআই আছকির মিয়া জানান, ‘বিজ্ঞ আদালত উভয়পক্ষকে আগামী ২৪ ফেব্রুয়ারি জমির কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার নোটিশ প্রদান করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে নালিশা ভূমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এব্যাপারে উভয় পক্ষের সাথে আলাপ করেছি।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102