সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
খাল ভরাটের জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চন পুর রাজনপুর মৌজার বড়খালে, খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েক গ্রামবাসীর লোকজন।

শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা বড়খাল ভরাট করে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করছে স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ না করতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। এসময় তারা আরও বলেন, ভরাট হয়ে যাওয়া নদী-খাল উদ্ধারে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু সেখানে মুজিববর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার একটি মহৎ উদ্যোগকে বিতর্কে জড়ানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মখলিছ আলী, দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু , মাওলানা আবুল কালাম, জিয়াউল হক, মাষ্টার, মোকতাসির আলী মোঃ সাজিদুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ধর্মপুর গ্রামের আমরু মিয়া, সাজিদুর মিয়া চৌঃ নিয়ামতপুর গ্রামের গাজী আরফাত আলী, মৌঃ আব্দুল কাহার, ইসলামপুর গ্রামের আব্দুল কাদির, কিত্তেরাজনপুর গ্রামের আফিজ আলী মেম্বার, হাফিজ মুহাজির রহমান, মদরিছ মেম্বার,, কাঞ্চন পুর গ্রামের আপ্তাব আলী, সুজন মিয়া, আজরফ আলী, তাজুদ আলী খলিলুর রহমান, খোয়াজ আলী, আমির হোসেন ছমির আলী, তৈয়ব আলী, ফয়জুল হক, শাহনুর , সৈয়দুল, সুমন মিয়া, বোরহান, ফারুক, মিয়া, নুর মিয়া, নুর আলম, আকবর আলী, শুরুজ আলী, আছমত আলী প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102