মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগের উদ্ধোধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগের উদ্ধোধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এলাকাবাসীর আয়োজনে মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগ ২০২২ ৫ম আসর আয়োজন করা হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় মাইজবাড়ি গ্রামের মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কুরবাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী, ইউপি সদস্য ফরিদ আহমেদ, মুক্তার আলী, সাংবাদিক দেওয়ান তাসাদদুক রাজা ইমন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম।

আলোচনা সভা শেষে অতিথি গণ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

খেলায় মোট ৬ টি টীম অংশগ্রহণ করে। টীম গুলো হচ্ছে এফসি ক্লাব ওয়েব, এফসি বাজীঘর , ইয়াং ষ্টার, আজহা , তামীম এন্ড তাসীন ও বাহু বলী ২ । খেলা গোল শুন্য ভাবে সমাপ্ত হয়।

অতিথি গণ তাদের বক্তব্যে বলেন খেলাধূলার মাধ্যমেই দেশে জঙ্গীবাদ, মাদক , সন্ত্রাস, ইভটিজিংসহ নানা অপরাধ কর্মকান্ড নির্মূল করা সম্ভব। খেলাধূলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ও ঘটে।

এলাকাবাসীর দাবী গ্রামের খেলার মাঠ সংস্কার করে খেলাধূলার সুন্দর পরিবেশ সৃষ্টির। এ বিষয়ে অতিথিগণ আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102