সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জের বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জের বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার সকালে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন বিরোধী দলীয় হুইপ সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

পরে আলোচনা সভায় সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণ বাবু দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাসুম হেলাল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি জাকির হোসেন, একুশে টিভির আব্দুস সালাম, আজকালের খবরের প্রতিনিধি আমিনুল হক, বাংলানিউজের প্রতিনিধি আশিকুর রহমান পীর, বিজনেস বাংলাদেশের দিলাল আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আল আমিন, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, ঝুনু চৌধুরী, তাসাদ্দুক রাজা ইমন, রুজেল আহমদ, মনোয়ার চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন সম্প্রচারের শুরু থেকে মানসম্পন্ন প্রোগ্রাম দর্শকদের উপহার দিয়ে আসছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৭ বছরে পা রেখেছে। বর্তমানে যেকয়টা টেলিভিশন সত্য ও সুন্দরের পক্ষে সংবাদ পরিবেশন করে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম। আলোচনা সভা শেষে পৌর শহরে র‍্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102