সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

লঞ্চে আগুন: অনিয়ম খুঁজে বের করার তাগিদ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
লঞ্চে আগুন: অনিয়ম খুঁজে বের করার তাগিদ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় যার বা যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সার্বিক খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিমা বেগম বলেন, ‘শুধু একটি ফিটনেসের সনদ দিয়ে দায় সারার কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত এসব লঞ্চের ফিটনেস ঠিক আছে কি না বা নিয়ম মানছে কি না সেগুলো যাচাই-বাছাই করতে হবে। ওই লঞ্চে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিলো না, অনিয়মটা কোথায় সেটাও খুঁজে বের করতে হবে। প্রতিটি যানবাহনে যাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, ভবিষ্যতে জনগণ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিটি যানবাহনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি না সেটি নিশ্চিত করতে হবে। শুধু ব্যবস্থা থাকলে হবে না, সঙ্গে প্রশিক্ষিত জনবলও লাগবে।’

লঞ্চ চলাচলের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা দেখতে না হয়। আমরা ফিটনেস সার্টিফিকেট দেই কিসের ভিত্তিতে, সেটা মনিটরিং কমিটিকে নিশ্চিত করতে হবে। শুধু বছরের পর বছর ফিটনেস দিলেই হবে না, সেই যানবাহন চলাচলের উপযোগী আছে কি না সেটিও দেখতে হবে।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102