সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘মানবিক বিবেচনায় খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে’: কাদের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
‘মানবিক বিবেচনায় খা‌লেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে’: কাদের - Sunamganj Journal

অনলাইন ডেস্ক : মানবিক বিবেচনায় বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

শুক্রবার (০৪ সে‌প্টেম্বর) দুপু‌রে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানবিক দিক বিবেচনা করেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। করোনাভাইরাসের পরিস্থিতিতে চিকিৎসা ভালোভাবে করা যায়নি। সেটি বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।’

‘এতে প্রধানমন্ত্রীর সম্মতি আছে। এখানে রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। একেবারে মানবিক কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপরাধী যেই হউক, আইনের আওতায় আনা হবে। তার (ওয়াহিদা খানম) সুচিকিৎসায় সবধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।’

‘অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের প্রতিটি নাগরিককের নিরাপত্তার দায়িত্ব সরকারের অগ্রাধিকার।’

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার কম হলেও খুব তাড়াতাড়ি চলে যাবে এ কথা মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বাংলাদেশের শহরে-বন্দরে-মার্কেটে-রাস্তায় কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। মনে হয় না কেউ করোনাকে পাত্তা দিচ্ছে। এটা অত‌্যন্ত দুঃখজনক, আমরা নিজেরাই নিজেদের সেফটিকে নষ্ট করছি এবং করোনাভাইরাসের সংক্রমণের দুয়ার খুলে দিয়েছি।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102