শাল্লা প্রতিনিধিঃ শাল্লা উপজেলা আওয়ামী এর সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী নিজেই নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন থেকে নির্বাচন করবেন তিনি।
গত ১৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় তার নির্বাচন করার বিষয়টি এখন নিশ্চিত। এদিকে গতকাল(২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের দিনে তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন।প্রতীক পাওয়ার পর পরই তার কর্মী সমর্থকেরা অনলাইন এবং অফলাইনে প্রচারণা শুরু করেন।
বিদ্রোহী এই প্রার্থীকে নিয়ে অনেকটা বিব্রতীকর অবস্থায় পড়েছেন আওয়ামীলীগ।
অন্য দিকে নৌকাকে সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল গনি।
এবছর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় এবং অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার মিয়া ও বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্ধীতা হবে।
দুই জন একই দলের প্রার্থী হওয়ায় ভোটার বিভক্তি হয়ে পড়েছেন।তাছাড়া সাধারণ মানুষ মনে করছেন বিএনপির ভোট যদি স্বতন্ত্রের প্রার্থীর দিকে যায় নৌকা ডুবির সম্ভাবনা আছে।
দলের সিদ্ধান্তের বহিরে গিয়ে সাংগঠনিক সম্পাদক যখন নিজেই বিদ্রোহী তখন দলের অন্যান নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।
এই বিদ্রোহী প্রার্থীকে ঠেকাতে দলের কি ভুমিকা তা জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলিউল হক বলেন,জেলা এবং কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী ব্যাবস্থা করা হবে।
জেলা আওয়ামী লীগ এর সভাপতি মতিউর রহমান বলেন, বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হবে।