রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধর্ষণের মামলা করায় বাদীর উপর হামলা মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
ধর্ষণের মামলা করায় বাদীর উপর হামলা মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগ - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারের পল্লীতে বাড়িতে একা পেয়ে তুলে জঙ্গলে নিয়ে তরুণীকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা করায় বাদীর উপর হামলা করার অভিযোগ উঠেছে আসামির পক্ষের বিরুদ্ধে।
গত ১২ ডিসেম্বর রোববার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক শরীফ উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের নুর উদ্দিনের পুত্র। নিজ বসতঘরে একা পেয়ে জনৈক তরুণীকে মুখ চেপে ধরে প্রতিবেশী কাছা মিয়ার বাড়ির পেছনের নির্জন জঙ্গলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নিজ গ্রামের লম্পট শরীফ উদ্দিন (১৯)। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শরীফ উদ্দিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন মামলা নং ৮/২১ ইং।

অভিযোগ সূত্রে জানা যায় আমরা মামলা করায় প্রতিদিনই হুমকি দেয় আসামির লোকজন। গত ১৯ ডিসেম্বর আমার স্বামী বসত ঘরে সামনে আসামির মামা মানিক মিয়া(পুলিশ কনস্টেবল) আমার স্বামীকে শাসায়া বলে ভাগনা শরীফ উদ্দিনের বিরুদ্ধে যে ধর্ষণ মামলা দায়ের করা হইছে তাহা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে নিষ্পত্তি না করিলে আমার পরিবারকে হত্যা করবে। এ বিষয়ে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হলে একপর্যায়ে তারা ৪/৫ জন লোক আমি ও আমার স্বামীকে বেধম মারধর করে। পরে ১৯ তারিখ হামলার ঘটনায় তিন জান কে আসামি করে দোয়ারাবাজার থানায় অভিযোগ করেছি।

হামলা শিকার একজন বলেন আমরা নিরাপত্তাহীনতায় আছি। এলাকার প্রভাবশালীরা মামলা উঠাতে বলে। কিন্তু আমরা মামলা উঠাবো না।

অভিযোগের বিষয় আসামি মানিক মিয়া বলেন আমাকে মিথ্যা মামলায় জড়ানো চেষ্টা চলছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবদুলাল ধর বলেন, ধর্ষণ মামলা হওয়ার পর আমরা আসামিকে আটক করেছি। আর ওই পরিবারকে মামলা করায় মারধরের ঘটনায়ও অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102