সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে মামলা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানে সম্পর্কে আপত্তিকর মন্থব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এর আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি পন্থি আইনজীবি জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,এড. মাসুক আলম,জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল,পৌর বিএনপির সভাপতি এড. শেরেনুর আলী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ প্রমুখ।

মামলার আবেদনে আরেক আসামী হলো ভার্চ্যুয়াল টকশোতে মুরাদ জাইমা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্থব্য করা সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ।

মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক জানান,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশের সম্রান্ত রাজনৈতিক পরিবারের সদস্য ব্যারিস্টার জাইমা রহমান কে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনভাবেই কাম্য নয়,এ বক্তব্যে শুধু জাইমা রহমান নয় দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি আদালত সঠিক বিচারের ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102