রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।

এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও পর্যায়ক্রমে উপজেলা সদরে শহীদ মিনারে দোয়ারাবাজারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,দোয়ারাবাজার প্রেস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠন, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,স্কুল-কলেজ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করে।

সেই সাথে সকল সরকারী, আধা-সরকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, শরীরচর্চা প্রদর্শনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা প্রশাসন বনাম সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সালেহা বেগম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:আব্দুল কাহির,উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া প্রমুখ।

এছাড়াও বিকালে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে জাতীয় পতাকা হাতে দোয়ারাবাজারের সর্বস্তরের মানুষ যোগ দেয় এ শপথ অনুষ্ঠানে।

বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে জাতিকে প্রধানমন্ত্রী যে শপথ বাক্য পাঠ করান, তা হলো- ‌‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না- দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

অন্যদিকে উপজেলার ৯টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102