রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

অবশেষে খুলছে মালয়েশিয়া, এবার থাকবে না কোনো সিন্ডিকেট

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
অবশেষে খুলছে মালয়েশিয়া, এবার থাকবে না কোনো সিন্ডিকেট - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ সব সংকট কাটিয়ে অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানো নিয়ে রোববার দুদেশের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। তবে শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, এবার কোনো সিন্ডিকেট থাকবে না। সব খাতেই কর্মী নেবে মালয়েশিয়া। প্রায় সাড়ে ৩ বছর পর আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। জয়েন্ট ওয়ার্কিং কমিটির কয়েক দফা আলোচনার পর ঠিক হয়েছে নীতিমালা, অনুমোদন দিয়েছে দুদেশের মন্ত্রীসভাও। রোববারই এ বিষয়ে সমঝোতা চুক্তি হবে। সব রিক্রুটিং এজেন্সির জন্য থাকছে সমান সুযোগ।

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর খবরে খুশি জনশক্তি রফতানিকারকরা। তবে নিয়ন্ত্রণ না করা গেলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলেও মনে করেন শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলছেন, শ্রমবাজারটি টেকসই করতে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে।

অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে তদারকি টিম গঠনেরও দাবি জনশক্তি রফতানিকারকদের। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, কর্মীর ব্যয় অনেকটাই বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। কর্মী প্রতি খরচ কত হতে পারে তার ধারণাও নেওয়া হবে। এছাড়া কোনো এজেন্সিই নির্ধারিত সীমার বাইরে কর্মীর কাছ থেকে টাকা নিতে পারবে না।

প্লানটেশন, নির্মাণসহ বিভিন্ন সেবাখাতে কর্মী নেবে মালয়েশিয়া। সমঝোতা চুক্তির মাধ্যমেই কর্মীর অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102