নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন (উপপরিচালক), স্থানীয় সরকার বিভাগের মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীনসহ জেলা প্রশাসকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।