দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ৫নং সাব সেক্টর হকনগর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী , থানার ওসি দেবদুলাল ধর,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার,দোয়ারাবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম,ইলিয়াছ মিয়া,আক্তার আলী,আব্দুল খালেক,তাজুল ইসলাম,আবু তাহের,ময়না মিয়া,৬ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি হাছিব উদ্দিন মেম্বার,নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদির,বিশিষ্ট ব্যবসায়ী মানিক মাষ্টার প্রমুখ।