রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৮ শ্রমিককে কারাদণ্ড

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
সুরমা নদীতে অবৈধ বালু উত্তোলন, ১৮ শ্রমিককে কারাদণ্ড - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মিশিংসহ ৪ টি ষ্টীলবডি নৌকা জব্ধ করা হয়েছে।ড্রেজারের ১৮ শ্রমিককে মধ্যে ১৭ শ্রমিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফয়সাল আহমেদ এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, উপজেলার সুরমা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল একটি মহল। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে ড্রেজারের ১৮ শ্রমিককে আটক করা হয়। ড্রেজার মিশিংসহ ৪ টি ষ্টীলবডি নৌকা জব্ধ করা হয়েছে।আটক হওয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মুসলিম পুর গ্রামের নবী হোসেনের পুত্র মো. কাউসার মিয়া(২১),আলীপুর গ্রামের বাছির মিয়ার পুত্র শাহীন আলম(২৫), বেতাল আলীপুর গ্রামের আলী নেওয়াজের পুত্র মো. সুলতান মিয়া(২২), ইনসানপুর গ্রামের ইনফর আলীর পুত্র আছাদুল ইসলাম(২০), চানপুর গজারিয়া হাটির জামিল আলীর পুত্র জাহিদুল ইসলামের(১৮), বেতার আলীপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জিয়াউল হক(১৯), সুনামগঞ্জ সদর উপজেলার সদরঘর গ্রামের সুরুজ আলীর পুত্র মো. বাবুল মিয়া(২৫),অচিন্তপুর গ্রামের মৃত. নাছির উদ্দীনের পুত্র মিজানুর রহমান (৩০), ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের কুদ্দুস মিয়ার পুত্র নাজিম উদ্দীন (২৫), শান্তিপুর গ্রামের জমু মিয়ার পুত্র শাহ আলম(বাকপ্রতিবন্ধী) (২০), কাজির গাঁও গ্রামের মৃত.আবুল হোসেনের পুত্র জমির হোসেন (৩২), সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর গ্রামের মরম আলীর পুত্র মো. নাজমুল (২২), ধর্মপাশা উপজেলার বিনদপুর গ্রামের ফসর আলীর পুত্র জাহাঙ্গীর আলম(২২), বিশম্ভপুর উপজেলার বাদেরটেক মনিপুর হাটি গ্রামের বাবুল মিয়ার পুত্র মো. আতিকুর রহমান (২১), আলমাডহর গ্রামের রেজাউল মিয়ার পুত্র মো.শাহিন আলম(২৬), দোয়ারাবাজার উপজেলার জুগীরগাঁও গ্রামের দিলু মিয়ার পুত্র মো.দুলাল মিয়া(২১), প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিশম্ভপুর উপজেলার বাদেরটেক মনিপুর হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ এর পুত্র মো. আব্দুর রহমান (২০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, সুরমা নদীর আমবাড়ী অংশে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রকৃতি ও পরিবেশের ক্ষতির শঙ্কা ছিল। তাই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এ কাজে জড়িত ১৮ জনকে আটক করা হয়।ড্রেজার মিশিংসহ ৪ টি ষ্টীলবডি নৌকা জব্ধ করা হয়েছে। আটক প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪/১১ তৎসহ দণ্ডবিধি ১৮৮ বিধান মোতাবেক কারাদণ্ড প্রদান করা হয়।।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102