মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জেলা কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
জেলা কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সুনামগঞ্জ জেলা কৃষকদলের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্ট এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শুরুর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল হাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।

পরে সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ’র পরিচালনায় আলোচনা সভায় ভিডিও কনর্ফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুল, সহ সভাপতি নাদির আহমদ, আবুল মনসুর শওকত, রেজাউল হক, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আকুল আলী, সৈয়দ আজমল হোসেন, ফরিদ আহমদ তালুকার, মো.আব্দুল বাছির, অজিত দাশ অজিত, কৃষক দলের সদস্য অ্যাড.মনির আহমদ, আনিসুর রহমান তিতু, উকিল আলী, মো.মনির উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলার মৎসজীবি দলের সাধারণ সম্পাদক আলামিন মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান আকঞ্জি, সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শাহিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। বর্তমানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেনা। দ্রুত যদি খালেদা জিয়ার চিকিৎসার জন্য অনুমতি না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যড.মল্লিক মঈন উদ্দিন সোহেল।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102