রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কর্মী নিয়োগে শিগগির মালয়েশিয়া-বাংলাদেশ চুক্তি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
কর্মী নিয়োগে শিগগির মালয়েশিয়া-বাংলাদেশ চুক্তি - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় বাংলাদেশিকর্মী নিয়োগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা (এমওইউ) স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশিকর্মী নিয়োগ কার্যকর করা হবে বলে জানিয়েছেন, দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন, নির্মাণখাত এবং গৃহকর্মী নিয়োগে জন্য উন্মুক্ত হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মন্ত্রিসভা সম্মত হয়েছে বিদেশীকর্মী নিয়োগে সব সেক্টরের জন্য উন্মুক্ত, বৃক্ষরোপণ খাত ছাড়াও আগে সম্মত হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে, শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, মানবসম্পদমন্ত্রী বিদেশিকর্মীদের জন্য স্থায়ী অপারেটিং পদ্ধতি এসওপি পরিমার্জন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সহযোগিতা করবে।

এছাড়া নিয়োগকর্তার বোঝা থেকে মুক্তি দেওয়ার জন্য মন্ত্রিসভা ১ জানুয়ারি থেকে ১ জুলাই, ২০২২ পর্যন্ত বহু-স্তরীয় লেভি (মাল্টি-টায়ার লেভি) বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের পরিপ্রেক্ষিতে প্রায় দুই বছর ধরে বিদেশিকর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ রেখেছে মালয়েশিয়া। যদিও বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার বন্ধ রয়েছে তিন বছরেরও বেশি সময় ধরে।

চলতি মাসেই দু’দেশের মধ্যে কর্মী-সংক্রান্ত এমওইউ স্বাক্ষর হওয়ার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় আর কোনো বাধা থাকবে না।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102