সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

৩ লক্ষ ৯৫ হাজার ৯২৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর উদ্যোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
৩ লক্ষ ৯৫ হাজার ৯২৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর উদ্যোগ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় সুনামগঞ্জ ইপিআই কনফারেন্স হলে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

৩ লক্ষ ৯৫ হাজার ৯২৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর উদ্যোগ - Sunamganj Journal

সিভিল সার্জন অফিসের সিনিয়র অফিসার ফজলুল করিমের সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিনের সভাপতিত্বে এ সময় স্বগত বক্তব্য ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিুফর রহমান রাজু সাংবাদিক এমরানুল হক চৌধুরী, শহজাহান চৌধুরী, শহিদনুর আহমেদ প্রমুখ।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন জানান, শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতি বছরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
এবার সুনমগঞ্জ জেলায় ৩ লক্ষ ৯৫ হাজার ৯২৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্যাম্পেইন চলাকালে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৩৮৪ শিশুকে নীল রং এর ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫১ হাজার ৫৩৯ শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপসুল খাওনোর হবে।

২১৭৯টি টিকা কেন্দ্রে সরকারি বেসরকারী প্রশিক্ষিত ৫ হাজার ৫৫১ জন স্বাস্থ্যকর্মী শিশুদের ক্যাপসুল খাওয়াবেন।

একই সাথে জেলার দুর্গম এলাকার বাদপড়া শিশুদের অনুসন্ধানের জন্য ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার ৩৬ টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী চারদিন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় সিভিল সার্জন, সরকারের এই কার্যক্রমকে সফল করতে সকল গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102