রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত ইউপি সদস্যের ঘরবাড়ি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
দোয়ারাবাজারে দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত ইউপি সদস্যের ঘরবাড়ি - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারিক খানের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে বাড়িঘর। এই ঘটনায় দুইটি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষয় ক্ষতি হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দোহালিয়া ইউপির গোয়ারাইগ্রামে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা নাশকতামূলক কাজের অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবদুল বারিক বলেন, শনিবার রাত আড়াইটার দিকে প্রচণ্ড শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি পশ্চিমের দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকদের ডাকাডাকি করেন। এলাকাবাসীদের সহযোগিতায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাত আড়াইটার দিকে আবদুল বারিক খানের বাড়ির দুটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু বলেন, খবর পেয়ে আমি পরের দিন ঘটনাস্থলে গিয়ে সব কিছু দেখে এসেছি, ইউনিয়ন পরিষদ ও ছাতক দোয়ারাবাজারের এম পি মুবিবুর রহমান মানিক সাহেবের সাথে আলোচনা করে সার্বিক সহযোগীতা করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102