সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মেয়েটি এখন কি করবে?

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
মেয়েটি এখন কি করবে? - Sunamganj Journal

জয়নাল আবেদীনঃ আজ সুনামগঞ্জের এক বোন ইনবক্স করে জানালেন যে, তিনি বিবাহিত। বিয়ের পূর্বে এক ছেলের সাথে প্রেম করতেন। তার সাথে তাহার বিয়ে না হওয়ায়, তিনি তার মেসেঞ্জার এবং ইমোতে মেসেজ দিয়ে হুমকি দিচ্ছেন।

তার কথামত বিবাহিত হওয়া সত্ত্বেও তাহার সাথে সম্পর্ক রাখতে। যদি মেয়েটি সম্পর্ক না রাখে কিংবা তাকে ব্লক দেয় তবে সে তাহাদের অন্তরঙ্গ ছবি তাহার স্বামীর মেসেঞ্জারে পাঠাবেন। এমনকি স্বামীর পরিচিত বন্ধু বান্ধবদের পাঠিয়ে মেয়েটির বিয়ে ভেঙ্গে দিবেন।

মেয়েটি ছেলেটিকে অনেক অনুনয় বিনয় করে বুঝানোর চেষ্টা করলো যে,দেখ আমার বিয়ে হয়েছে। তুমিতো আমাকে বিয়ে করনি।পরবর্তীতে আমার বাবা মা আমাকে অন্যত্র বিয়ে দিয়েছেন। এখন আমার বিয়ে ভেঙ্গে তোমার কি লাভ?

মেয়েটি তাহার পরিচয় গোপন রেখে আইনি পরামর্শ চেয়েছেন।মেয়েটি তাহার অভিভাবককে কিংবা স্বামীকে জানাতে পারছেন না, পাছে যদি তাহার বিয়েটা ভেঙ্গে যায়।এখন তাহার আত্নহত্যা ছাড়া কোন পথ দেখছেন না।

প্রিয় পাঠক, কোন ছেলে যদি এরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি অনলাইনে ছেড়ে দেন, তাহলে আপনার নিম্নোক্ত ক্ষতি হতে পারে।

১।পর্নোগ্রাফি আইনে মামলা
২।ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
৩।নারী নির্যাতন আইনে মামলা
৪।একবার মামলায় জড়িয়ে গেলে সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনে আটকে যেতে পারেন।
৫। বিদেশে যাবার পুলিশ ক্লিয়ারেন্স আটকে যেতে পারে।
৬।একবার মামলায় জড়িয়ে কারাগারে গেলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হবে।

সর্বোপরি মেয়ের ক্ষতি করতে পেরে পৈশাচিক আনন্দ পেতে পারেন। কিন্তু আখেরে আপনার বোন কিংবা আপনার মেয়ের জীবনে প্রকৃতি প্রতিশোধ নিবেই।এতে কোন সন্দেহ নাই।

যে আমার ছিল না, সে চলে গেছে। আর যে আমার জীবনে আছে, সে আসবেই।প্রেম করলেই যে কাছে পেতে হবে, কেন? ত্যাগেই সুখ,ভোগে নয়।

ধন্যবাদ।

লেখকঃ অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সুনামগঞ্জ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102