সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে ‘তালই’ সম্বোধন করায় সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
দিরাইয়ে ‘তালই’ সম্বোধন করায় সংঘর্ষে আহত ২০ - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: ছয়মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন রাজন বিশ্বাস ও শান্তনা দেবনাথ। মেয়ে পক্ষের মিথ্যা মামলায় রাজন বিশ্বাস জেল খাটলেও বর্তমানে জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে নিয়ে সংসারও করছিলেন তারা। তবে মেয়ের চাচাকে বরের ভাই তালই সম্বোধন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) সকালের দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে। খবর পেয়ে দিরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ছেলে পক্ষের আহত হন, জীতেশ বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজন বিশ্বাস, সাজন বিশ্বাস, দিবিন্দ বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, ধরনী বিশ্বাস, রেনু বিশ্বাস, শান্তনা বিশ্বাস, সাগর বিশ্বাস, কাজল বিশ্বাস ও মেয়ে পক্ষের জগবন্ধু দেবনাথ, রতিন্দ্র দেবনাথ, বাবুল দেবনাথ, বিপুল দেবনাথ, বনবামালি দেবনাথ, প্রদীপ দেবনাথ, শামল দেবনাথ, কান্ত দেবনাথ, রেখা দেবনাথ। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে পুরাতন কর্ণগাঁও গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ও শশাঙ্ক দেবনাথের মেয়ে শান্তনা দেবনাথ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার মামলা করলে দেড়মাস জেল খেটার পর জামিন পায় রাজন বিশ্বাস। কিন্তু গতকাল শনিবার রাতে রাজন বিশ্বাসের ভাই সাজন বিশ্বাস মেয়ের চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

দিরাই থানার ওসি তদন্ত আকরাম আলী বলেন, আত্মীয়তার সম্বোধন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102