বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চট্টগ্রামে ৩ গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
চট্টগ্রামে ৩ গাড়ির সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ৩ - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটের এক পাশে লোহার বার ফেলা ছিল। তবে অন্য পাশ ছিল খোলা। গেট খোলা থাকায় ওই পাশ দিয়ে রেললাইনে উঠে পড়ে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো।

এ সময় নাজিরহাট থেকে চট্টগ্রাম স্টেশনগামী ডেমু ট্রেনের সঙ্গে গাড়িগুলোর সংঘর্ষ হয়। গাড়িগুলোকে রেল লাইনে ওঠা থেকে থামানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন ট্রাফিক পুলিশের এক সদস্য। প্রাণ যায় আরও দুজনের।

রেলগেট না ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়া পলাতক রয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ট্রাফিক পুলিশের সদস্য হলেন মো. মনির হোসেন (৪০)। নিহত আরেকজন হলেন সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামের নাজিরহাট থেকে চট্টগ্রাম স্টেশনগামী ডেমু ট্রেনের সঙ্গে গাড়িগুলোর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গেটম্যান আলমগীর ভূঁইয়া রেলগেটের এক পাশে লোহার বার ফেললেও অন্য পাশেরটা ফেলেননি। এতে অটোরিকশা, টেম্পো ও বাস রেললাইনের ওপর চলে আসে। ট্রাফিক পুলিশ সদস্য মনির হোসেন গাড়িগুলো থামানোর চেষ্টা করছিলেন। ওই মুহূর্তে ডেমু ট্রেন চলে আসে। ট্রেন গাড়িগুলোকে কিছুটা দূর টেনে নিয়ে যায়।

নগরের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম স্টেশনগামী একটি ডেমু ট্রেন গাড়ি তিনটিকে ধাক্কা দেয়। এ সময় রেললাইনের গেট ফেলা হয়নি। এতে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, গেট না ফেলার কারণে গাড়িগুলো রেললাইনের ওপর উঠে যায়। ট্রাফিক পুলিশ সদস্য মনির গাড়িগুলো থামানোর চেষ্টা করছিলেন। এতে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, রেলগেট ফেলা না ফেলা নিয়ে দুই ধরনের ভাষ্য পাওয়া গেছে। এ দুর্ঘটনার কারণ তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102