বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আটক জঙ্গিরা শক্তিশালী বোমা তৈরি করতেন: র‌্যাব

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
আটক জঙ্গিরা শক্তিশালী বোমা তৈরি করতেন: র‌্যাব - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার আস্তানা থেকে আটক জঙ্গিরা শক্তিশালী বোমা তৈরি করতেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের মাঝাপাড়ার পুটিহারি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে একটি বিস্ফোরণযোগ্য একটি বোমা জব্দ করে র‌্যাব।

আটকরা হলেন, ওহিদুল ইসলাম, ওয়াহেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম ও নুর আমীন।

খন্দকার আল মঈন জানান, পুটিহারি এলাকার শরিফুল ইসলাম ওরফে শরিফ দীর্ঘ দিন থেকে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। তিনি  সহযোগীদের নিয়ে বাড়িতে বোমা তৈরি করতেন। এমন তথ্যেও ভিত্তিতে শনিবার ভোররাত থেকে শরিফের বাড়ি ঘিরে রাখে র‌্যাব সদস্যরা। তবে র‌্যাব পৌঁছার আগেই কৌশলে পালিয়ে যায় শরিফ। এসময় সেখান থেকে পাঁচ জনকে আটক করা হয়। এছাড়া শরিফুলের স্ত্রী মিনা ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে সেখান থেকে বিস্ফোরণযোগ্য শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।এরপর ফাঁকা স্থানে বোমাটির বিস্ফোরণ ঘটান বিস্ফোরক দলের সদস্যরা।

খন্দকার আল মঈন আরও জানান, আটকরা সবাই জেএমবির সদস্য। এদের মধ্যে ওয়াহেদ বোমা তৈরির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। আটকদের সবাইকে রংপুর র‌্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। পলাতক শরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পরিচালক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102