অনলাইন ডেস্কঃ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার এএসপি পদে পদোন্নতি পেয়েছেন ২২ জন ওসি। পদন্নতি পাওয়ার পর তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ হেড কোয়ার্টার থেকে আরও জানানো হয়, গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে কর্মরত কর্মকর্তাদের বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করে তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।
পদোন্নতি প্রাপ্তরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।