বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
ওমিক্রন: ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বাড়িতে লাল পতাকা - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ ভয়ঙ্কর ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার ৭ নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানানোর সিদ্ধান্ত হয়েছে। সে সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে কঠিনভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের হল রুমে করোনা কমিটির এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরের ১ জন ও সদর উপজেলার ২ জন বাসিন্দা দেশে এসেছে। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ লাল পতাকা টানিয়ে দিতে হবে। 

সভায় করোনার টিকা দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রেশনকৃত ২ লাখ মানুষকে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথাও জানানো হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সিভিল সার্জন একরামুল্লাহ, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102