রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বিদ্যুতের তার থেকে আগুন লেগে বসত ঘর ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
বিদ্যুতের তার থেকে আগুন লেগে বসত ঘর ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভুজনা গ্রামের মৃত মো. চাঁন মিয়ার পুত্র মো. আকবর জামালের বসত ঘরে বিদ্যুতের তার থেকে আগুন লেগে বসত ঘরটি সম্পুর্ণ ভস্মীভূত হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামে এদুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গ্রামের সর্বস্তরের লোকজনের সহ যোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে এলেও সর্বস্থ হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবারটি। আগুন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ্যদর্শী লোকজন জানান, ঘরের মধ্যে থাকা মালামাল কিছুই বের করা যায়নি। মালামালের মধ্যে ছিল, আসবাপত্র, সুকেজ, খাট, চেয়ার টেবিল, হাঁড়ি পাতিল, ধান, চাউল, নগদ টাকা, সেলাই মেশিন, ৮ বান্ডিল ঢেউটিন, ঘরের কাট সামগ্রী, প্রয়োজনিয় কাগজ পত্র সহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

এব্যাপারে ভুজনা গ্রামের নব নির্বাচিত সুরমা ইউনিয়নের ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, বিদ্যূৎতের আগুনে এত বড় ক্ষতি পরিবারের সারাজীবনের সঞ্চয় নিম্মিষে শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তুলা লাখ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত। এই মুহূর্তে পরিবারটির বৃত্তবান ও সরকারি সহযোগিতা প্রয়োজন।

আগুনের খবর পেয়ে সুরমা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, ভুজনা আগুন লাগার বিষয়টি জানতে পেরে, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের একজন প্রতিনিধি ক্ষয়ক্ষতি দেখার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102