মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বদলির ঝড় বইছে সিলেট মহানগর পুলিশে!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
বদলির ঝড় বইছে সিলেট মহানগর পুলিশে! - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ বদলির ঝড় বইছে সিলেট মহানগর পুলিশে। ইতোমধ্যে সেই ঝড়ের কবলে পড়ে অনেকেই বদলি হয়েছেন প্রশ্নবিদ্ধ কর্মকান্ডের জন্য। মানুষের দৌড়গোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেয়ার পাশপাশি অতীতের বদনাম গুছাতে ক্রমান্বয়ে ঢেলে সাজানো হচ্ছে সিলেট মহানগর পুলিশকে। ইতোমধ্যে যাদেরকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলি করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ কর্মকান্ডের অভিযোগেই বদলি করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। এসব বদলি নিয়ে খোদ মহানগর পুলিশের ভেতরেই চলছে তোলপাড়।

সম্প্রতি একাধিকবার মহানগর পুলিশে বদলি দেখা দেয়ায় খোদ পুলিশের মধ্যে দেখা দিয়েছে ‘বদলি আতঙ্ক’। শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। এ তালিকায় রয়েছেন দীর্ঘদিন ধরে মহানগরীর থানা, পুলিশ ফাঁড়ি বা মহানগর পুলিশ সদরদফতরে কর্মরত কতিপয় পুলিশ সদস্যরা। সেই সাথে প্রশ্নবিদ্ধ অফিসারদের সরিয়ে গত কয়েকমাস থেকে সৎ ও দক্ষ অফিসার পদায়ন শুরু হয়েছে মহানগর পুলিশে। পদায়নকৃত অফিসারদেরও নজরদারিতে রাখা হচ্ছে বলে সূত্র জানায়।

পুলিশ সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশ থেকে এসআই নিরস্ত্র শ্রী অন্তত কুমারকে বদলী করা হয়েছে কুমিল্লা মহানগরে, এসআই নিরস্ত্র আ: ছামাদ মোল্লাকে সিলেট মহানগর পুলিশ থেকে টুরিস্ট পুলিশে, এসআই নিরস্ত্র সুহেল রানাকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশে (ঢাকা রেঞ্জ ও ময়মনসিংহ রেঞ্জ এলাকা ব্যতীত), এসআই নিরস্ত্র কামরুল হুদা নাইমকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলী করা হয়েছে কুমিল্লা মহানগরে, এসআই নিরস্ত্র নিলয় কুমার চৌধুরীকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলী করা হয়েছে কুমিল্লা মহানগর পুলিশ।

প্রশাসনিক কারণে পুলিশ সদর দফতরের বুধবার (২৪ নভেম্বর) এক আদেশে তাদেরকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলী করা হয়। এছাড়া বদলী হওয়া এসআই ছামাদ মোল্লা ছিলেন এসএমপি সিলেটের কেন্দ্রীয় রিজার্ভ অফিসার, এসআই অনন্ত কুমার ছিলেন পুলিশ কমিশনারের স্টেনো (ব্যক্তিগত কর্মকর্তা), প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের জন্য শাহপরাণ থানা থেকে দক্ষিণ সুরমা ফাঁড়িতে সদ্য বদলী হওয়া এসআই সোহেল রানা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের জানান, পুলিশের চাকরিতে বদলি একটি নিয়মিত রুটিন ওয়ার্ক। প্রশাসনিক কারণেই সিলেট মহানগর পুলিশ থেকে অন্যত্র বদলী করা হচ্ছে। পুলিশ সদর দফতরের বুধবার (২৪ নভেম্বর) এক আদেশে মহানগর পুলিশ থেকে আরও ৫ এসআইকে বদলী করা হয়েছে। এরমধ্যে কুমিল্লা মহানগর পুলিশে দুজন, টুরিস্ট পুলিশে একজন, বরিশাল মহানগর পুলিশে একজন ও ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশে আরও একজনকে বদলী করা হয়েছে।

এরআগে সোমবার (১৫ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ৬ পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলীকৃতরা হলেন, মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এস.আই মো. সাজেদুল করিম সরকারকে এ ফাঁড়ির ইনচার্জ, সিটিএসবি বিভাগের এস.আই নিশু লাল দে-কে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি, কোতোয়ালি থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এস.আই এ এইচ এম রাশেদুল ফজলকে এ ফাঁড়ির ইনচার্জ, জালালবাদ থানার এস.আই দেবাশীষ দেবকে লামাবাজার ফাঁড়ির টুআইসি, শাহপরাণ থানার এস.আই সোহেল রানাকে দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এবং মোগলাবাজার থানার এস.আই দ্বীপন চন্দ্র সরকারকে দক্ষিণ সুরমা ফাঁড়ির টুআইসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়াও গত ৫ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের নির্দেশে সিলেটের দুই থানার ওসিসহ ১১ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়। এদের মধ্যে কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলামকে ঢাকায় সিআইডিতে বদলি করা হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামানকে এপিবিএনে, কোতোয়ালি থানার এস আই মামুনুর রশীদ ও মহানগর গোয়েন্দা পুলিশের এসআই এস আবু রায়হান নূরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, এএসআই মাহফুজ আহমদকে এপিবিএনে এবং নজিবুর রহমানকে খুলনা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102