মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

রেমিট্যান্স এলো ১০৬ কোটি ডলার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
রেমিট্যান্স এলো ১০৬ কোটি ডলার - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ চলতি ২০২১-২২ অর্থ বছরের নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীদের পাঠানো ১০৬ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থ বছরের নভেম্বরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ডলার। বছরের ব্যবধানে এভাবেই কমে এসেছে রেমিট্যান্সের প্রবাহ।

কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, আলোচ্য সময়ে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে সেগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ৯২ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫৪ লাখ ৩০ হাজার ডলার।

এদিকে, চলতি অর্থ বছরের অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। যা ছিল সতের মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৯-২০২০ অর্থ বছরের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার। এরপর থেকে এতো কম রেমিট্যান্স আসেনি। রেমিট্যান্সের নিম্নগতি নভেম্বরেও থাকবে বলে মনে করছেন এ খাতের বিশ্লেষকরা। তাদের ধারণা, নভেম্বর শেষে রেমিট্যান্স প্রবাহ ১৬৫ থেকে ১৭০ কোটি ডলারে পৌঁছাবে।  

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ রাইজিংবিডিকে বলেন, এখন যে পরিমাণ রেমিট্যান্স আসছে এটাই সঠিক। করোনার সময় প্রবাসীরা জমানো অর্থ দেশে পাঠানোর কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়ে গিয়েছিল।

তিনি বলেন, করোনা মহামারির কারণে অনেক প্রবাসী কাজ হারিয়েছে, অনেকে দেশে ফেরত এসেছে। তাছাড়া যারা প্রবাসে আছে তাদের খরচ বেড়েছে, ওভারটাইম কমেছে। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ ফের সঠিক জায়গায় ফিরে এসেছে।

রেমিট্যান্সের নিয়ে কাজ করেন এমন কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তারা জানান, করোনা কিছুটা কমে আসার পর অনেকেই অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আসা অনেকটা কমে গেছে। করোনা মহামারির পর প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ কমেছে বলে মনে করছেন তারা।

এবারও রেমিট্যান্স আসা শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কুয়েত, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ওমান, ইতালি ও বাহরাইন।

পর্যালোচনায় দেখা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থ বছরের চেয়ে ১৭৬ কোটি ৭ লাখ মার্কিন ডলার বা ১৯ দশমিক ৯৭ শতাংশ কম। আগে ২০২০-২১ অর্থ বছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102