রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যেই শুরুর তাগিদ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যেই শুরুর তাগিদ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই যেন হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ শুরু করা হয় সেজন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে তাগিদ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থ বছরে সংশোধিত কাবিটা নীতিমালা-২০১৭ এর আওতায় কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভায় তিনি তাগিদ দেন।

সভায় জেলা প্রশাসক বলেন, হাওরের অনেক জায়গাতেই পানি নেমে গেছে আবার অনেক জায়গাতেই এখনও নামতে দেরি আছে। তাই যেসব হাওরের পানি নেমে গেছে সেসব হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ যথাসময়ে শুরু করতে হবে। গণ শুনানির মাধ্যমে পিআইসি গঠন এবং অপ্রয়োজনীয় বাধঁ নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।

তিনি বলেন, অনেক হাওরের ফসল রক্ষাবাঁধের কাজ গত বছর ভাল হওয়ার কারণে এখনও অক্ষত আছে তাই পিআইসির সংখ্যা কমিয়ে সরকারের অর্থ অপচয় রোধ করতে হবে। স্বচ্ছতার সাথে মান সম্মত টেকসই বাধঁ নির্মাণ করতে সংশ্লিষ্টদের অনুরোধও জানান।

জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ সামসুদদোহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান, সদর মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, হাওর ও পরিবেশ সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুশ পুরকায়স্থ টিটু, এনডিসি রিফাতুল হকসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপসহকারী প্রকৌশলীরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102