বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ফেনীতে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
ফেনীতে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায় - Sunamganj Journal

ফেনী প্রতিনিধি: ফেনীর আলোচিত ফাজিলপুরে অন্ত:সত্বা গৃহবধুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা মামলায় স্বামী মো. এয়াছিনের ফাঁসির দন্ড ঘোষণা করা হয়েছে।

রোববার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে আসামীর উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। রায়ে আসামীকে মৃত্যু দন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের জাফর সর্দার বাড়ির মোস্তফার মেয়ে শিরিন আক্তারের সাথে বিয়ে হয় একই এলাকার আহসান উল্লাহর ছেলে মো. এয়াছিনের সাথে। বিয়ের পর পারিবারিক কলহের জের ধরে সংসারে সব সময় বিবাধ লেগেই থাকতো। একপর্যায়ে ২০১৯ সালের ৫ মার্চ ২ মাসের অন্ত:সত্বা অবস্থায় গৃহবধু শিরিনকে বৈদ্যুতিক শক লাগিয়ে হত্যার করা হয়। ৭ মার্চ এ ঘটনায় ফেনী মডেল থানায় গৃহবধুর মা রেজিয়া বেগম বাদী হয়ে ৩ ব্যক্তি কে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের প্রধান আসামী এয়াছিনকে গ্রেফতার করার পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করা হয়। পরে বিগত বছরের ১৮ জানুয়ারী এ মামলায় গৃহবধুর স্বামী এয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়া হয়। আদালত এ ঘটনায় ৮ জনের স্বাক্ষ্যগ্রহন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রবিবার রায় ঘোষণা করেছে।

আদালতের ব্যাঞ্চ সহকারী মো. আলতাফ হোসেন জানান, রায় ঘোষণাকালে আসামী মো. এয়াছিন কাঠগড়ায় দাড়ানো ছিলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায়ে আসামীকে মৃত্যু দন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।

আসামী পক্ষের আইনজীবী আবদুস ছাত্তার জনান, রায়ে আসামীর উপর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল করবো।

আদালতের পিপি হাফেজ আহাম্মদ জানান, আসামী নিজেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধিতে নিজেই স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার
করেন। এছাড়াও আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ দন্ডে দন্ডিত করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102