মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কানাইঘাটে কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে প্রাণনাশের চেষ্টা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
কানাইঘাটে কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে প্রাণনাশের চেষ্টা - Sunamganj Journal

সিলেট প্রতিনিধি: কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন।

আশিক উদ্দিন কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর পুত্র। পরে রক্তাক্ত অবস্থায় আশিক উদ্দিনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার (১৭ আগষ্ট) রাত অনুমান সাড়ে ৮টার দিকে কানাইঘাট বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় স্থানীয় সন্ত্রাসী আম্বিয়ার নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলের উপরেই তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এক সময় তাকে মৃত ভেবে পাশের একটি ব্রিজের নিচে ফেলে দেয়। তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা মোটর সাইকেলটি ব্রিজের নিচে তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ও কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন মেম্বার জানান, কলেজ ছাত্র আশিক উদ্দিনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে তার হাত-পা ও মাথাসহ বিভিন্ন স্থানে ধারালো দা- ডেগারের১৫/১৬টি আঘাত রয়েছে। তাকে অঞ্জান অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তবে এখনো তার জ্ঞান ফেরেনি।

এদিকে কলেজ ছাত্র আশিক উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার পরিবারের পক্ষথেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, নুনছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন চা-বাগান এলাকায় কলেজ শিক্ষার্থী আশিক উদ্দিন নামে একজন আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। জখম গুরুতর হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102