বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের শৃঙ্খলা ও সামাজিক শান্তি নিশ্চিত করেছে পুলিশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের শৃঙ্খলা ও সামাজিক শান্তি নিশ্চিত করেছে পুলিশ - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো না হলে, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, দেশের উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের শৃঙ্খলা ও সামাজিক শান্তি নিশ্চিত করেছে পুলিশ। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়ছে, ব্যবসা- বাণিজ্যের উন্নতি হয়েছে, দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, রাজনৈতিক দলের বক্তব্য পুলিশের বিষয় নয়। পুলিশের দায়িত্ব এ দেশের প্রতিটি মানুষকে নিরাপত্তা দেয়া। পুলিশ নিষ্ঠার সাথে দেশ ও দেশের নাগরিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে জনগণের পাশে থাকবে
পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল পুলিশ লাইনসে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বেনজীর আহমেদ।

এ সময় তিনি নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবনেরও উদ্বোধন করেন। পরে সুধী সমাবেশে যোগ দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআই কর্নেল জিএস এমএ সাদি, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমূখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102