মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান,১৮ জনকে জরিমানা, দুজনকে কারাদণ্ড

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান,১৮ জনকে জরিমানা, দুজনকে কারাদণ্ড - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীর পাড়কাটা বন্ধকরণে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ১৮ ব্যক্তিকে জরিমানা ও দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৬ নভেম্বর)সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী টাস্কফোর্সের এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।

জানা যায়,উপজেলার যাদুকাটা নদীতে সীমানার বাইরে থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ও সেইভ মেশিন ব্যবহার করার অভিযোগে মোট ১০টি মামলায় ১৬জন অভিযুক্ত ব্যক্তিকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরো ২টি মামলায় নদীর অনুনোমোদিত স্থান থেকে বালি উত্তোলনের অভিযোগে ০২ জন ব্যক্তির প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাক জরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদেরকে তাহিরপুর থানা হাজতে পাঠানো হয়েছে। অভিযানে সেভ মেশিনগুলো বিনষ্ট করা হয়েছে। এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার,পরিবেশ অধিদপ্তর,পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান,পরিবেশ ও নদী রক্ষায় সুযোগ্য জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যত বড় শক্তিশালী হউক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102