রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুরমা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করব-আব্দুল হালিম বীরপ্রতীক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
সুরমা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করব-আব্দুল হালিম বীরপ্রতীক - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেছেন, ‘সুরমা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করা হবে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নাই, সংসদ সদস্য মানিক সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন সুরমা ইউনিয়নে একটি দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন করে দেবেন।’

সোমবার রাট আটটায় উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর বাজারে ০৭ নং ওয়ার্ডবাসী আয়োজনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীক আরও বলেন,’আমি এখন নির্বাচিত হয়েছি। কে আমাকে ভোট দিলো বা না দিলো তা নিয়ে আর কোনো কথা বলা যাবেনা, আমি মনে করি সুরমা ইউনিয়নের সবাই আমার ভোটার, আমি সবার ভোটে নির্বাচিত হয়েছি। শুধু ইউনিয়ন পরিষদের সদস্যদের দিয়ে নয়, প্রত্যেক এলাকার যুবক ও প্রবীণদের সমন্বয়ে এলাকার উন্নয়ন কাজ করা হবে।’

০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের’র সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ মশিউর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ জাহানারা বেগম, ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফায়জুর রহমান, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102